আমে কার্বাইড মেশানোর দায়ে দুজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমে কার্বাইড মেশানোর দায়ে খুলনা নগরে আবদুল জব্বার নামের এক ফল ব্যবসায়ী ও তাঁর কর্মচারী শহীদুল ইসলামকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আওলাদ হোসেন বলেন, সোমবার রাত পৌনে আটটার দিকে নগরের ময়লাপোতা মসজিদ মার্কেটে আলতাফ ফলঘরের গুদামে অভিযান চালানো হয়। সেখানে আমে কার্বাইড মেশানোর সময় হাতেনাতে দোকান মালিক আবদুল জব্বার ও তাঁর কর্মচারী শহীদুল ইসলামকে আটক করা হয়। পরে খবর পেয়ে খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট আলীমুল রাজী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।দোষী সাব্যস্ত হওয়ায় আদালত আবদুল জব্বারকে এক বছর ও শহীদুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন। পরে ওই ফলের গুদাম থেকে বিষাক্ত রাসায়নিক মেশানো ৫০ মণের অধিক আম তাৎক্ষণিকভাবে নষ্ট করা হয়। ঘটনাস্থল থেকে দুই কেজির বেশি কার্বাইড জব্দ করা হয়।