আমে ফরমালিন পাওয়ায় জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফলে ফরমালিন পাওয়ায় রাজধানীর হাতিরপুল এলাকার কয়েকটি দোকানের মালিককে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এ জরিমানা করে।

অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক রিনা বেগমের নেতৃত্বে ঢাকার হাতিরপুল এলাকার বিভিন্ন ফল ও মাছের দোকানে ফরমালিন পরীক্ষা করা হয়। এ সময় ফলে ফরমালিন পাওয়ায় ‘ঢাকা ফ্রুটস’ নামক দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা ও দোকানের ২০০ কেজি আম ও মেয়াদোত্তীর্ণ ২০ লিটার আমের জুস ধ্বংস করা হয়। এ ছাড়া এ অভিযানে নুরুন নবীর মুদি দোকানকে তিন হাজার, বিল্লালের ফলের দোকানকে ১০ হাজার ও ভাই ভাই স্টোরকে ছয় হাজার টাকাসহ সর্বমোট ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়। বিজ্ঞপ্তি।