প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলায় আমে রাসায়নিক দ্রব্যের ব্যবহার রোধে সচেতনতা বাড়াতে চারঘাটের একটি আমবাগানে গতকাল মঙ্গলবার বিকেলে এক মতবিনিময় সভা হয়েছে। এতে ওই এলাকা থেকে আম বাজারজাত করার ক্ষেত্রে আট দফা নীতিমালা ঘোষণা করা হয়েছে। চারঘাট ও বাঘা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ সভায় সভাপতিত্ব করেন চারঘাটের ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ। প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী আম গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলিম উদ্দিন, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হজরত আলী, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন ও বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা বাদল চন্দ্র হালদার।