আমে রাসায়নিক ছিটানোর দায়ে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিষাক্ত রাসায়নিক পদার্থ ছিটিয়ে আম পাকানোর দায়ে গত শনিবার রাতে সাতক্ষীরা শহরের বড়বাজারের আম ব্যবসায়ী শেখ ইয়াসিন আলীকে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছেন।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম খান জানান, শনিবার রাত ১০টার দিকে বড়বাজারের ইয়াসিন ভান্ডারের মালিক শেখ ইয়াসিন আলী তাঁর গুদামে মজুদ রাখা আম পাকানোর জন্য বিষাক্ত রাসায়নিক পদার্থ ছিটানোর সময় পুলিশ তাঁকে আটক করে। পরে শেখ ইয়াসিন আলীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিডিও মার্ডিও তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করেন। জব্দ করা প্রায় ১৫ মণ আম পরে নষ্ট করা হয়।