আমেনা-বাকী স্কুলের ১০ বছর পূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ১০ বছর পূর্তি উপলক্ষে গত শুক্রবার স্কুল প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান। আলোচনার মূল বিষয় ছিল ‘মানসম্মত শিক্ষা বাস্তবায়নে সমস্যা ও উত্তরণের উপায়’।স্কুলের প্রধান উদ্যোক্তা ও আমেনা-বাকী ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রখ্যাত অর্থোপেডিক সার্জন মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. রুহুল আমিন। উপস্থিত ছিলেন দিনাজপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো. খলিলুর রহমান, অধ্যাপক বলরাম রায়, জেলা শিক্ষা কর্মকর্তা মো. এনায়েত হোসেন, জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক মো. নুরুল আলম, স্কুলের সাবেক পরিচালক অধ্যাপক মো. শামসুল হক ও স্কুলের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান।