আমেনা বেগম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার স্ত্রী আমেনা বেগম (৫৫)। ফরিদপুরের ভাঙ্গা থানার বাসিন্দা এই বিধবার দেহে বাসা বেঁধেছে দুরারোগ্য ক্যানসার। পিত্তথলিতে ক্যানসার নিয়ে তিনি বর্তমানে মহাখালীর ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন। এ পর্যন্ত চিকিৎসা করাতে ব্যয় হয়ে গেছে বিপুল পরিমাণ অর্থ। অত্যন্ত ব্যয়বহুল এই চিকিৎসা চালানো বর্তমানে অসম্ভব হয়ে পড়েছে পরিবারটির পক্ষে। আমেনা বেগমের চার মেয়ে ও এক ছেলে রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছেলে শহীদুল ইসলাম ডালিম মায়ের চিকিৎসায় সমাজের বিত্তবান ও হূদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের অনুরোধ করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: শহীদুল ইসলাম ডালিম, সঞ্চয়ী হিসাব নম্বর ৮২৯৯৮, অগ্রণী ব্যাংক লিমিটেড, হোটেল শেরাটন শাখা, ঢাকা। মুঠোফোন নম্বর ০১৭২১৫২। বিজ্ঞপ্তি।