আমের জুস খেয়ে হাসপাতালে তিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কল্পবাস গ্রামে গত রোববার রাতে আমের জুস খেয়ে তিনজন অচেতন হয়ে পড়ে। পরে গতকাল সোমবার তাদের হাসপাতালে ভর্তি করা হয়।এলাকাবাসীর অনেকে জানান, কল্পবাস গ্রামের মো. সোহেল মিয়া রোববার রাত সাড়ে আটটার দিকে দোকান থেকে এক বোতল আমের জুস কিনে আনেন। জুসটি মাফিয়া খাতুন (৫০), তাঁর ছেলে রুহুল আমীন (১৮) ও তাঁর নাতনি পিংকী আক্তার (১৫) খাওয়ার পর তাঁরা অচেতন হয়ে পড়েন। পরে গতকাল সকালে তাঁদের ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাহের বলেন, ওই তিনজনকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর তাঁদের অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।