আমেরিকান অ্যালামনাই পদক পেলেন সাতজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্য আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন পদক পাওয়া ব্যক্তিদের সঙ্গে অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ অতিথিরা l বিজ্ঞপ্তি
দ্য আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন পদক পাওয়া ব্যক্তিদের সঙ্গে অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ অতিথিরা l বিজ্ঞপ্তি

দেশে উন্নয়নমূলক কাজে নিরলস অবদান রাখায় সাতজনকে ‘দ্য আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড-২০১৫’ দেওয়া হয়েছে। রাজধানীর একটি হোটেলে গত শুক্রবার এক আড়ম্বরপূর্ণ আয়োজনে এ পদক দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এতে আমি খুবই আনন্দিত। অর্থনৈতিকভাবে তারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমেরিকায় পড়ুয়া ছেলেমেয়েদের দেশে ফিরিয়ে এনে তাদের মেধা দেশের উন্নয়নে কাজে লাগানোর চেষ্টা করছেন। এটা খুবই মহৎ কাজ। একই সঙ্গে এ সংগঠনটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রাখছে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও আমান গ্রুপের ভাইস চেয়ারম্যান তাহসিন আমান, সেক্রেটারি জেনারেল আরেফিন সৈয়দ, ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নূর আলী, আমান গ্রুপের চেয়ারম্যান এম আমানউল্লাহ, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
পদকপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান আবদুল মুক্তাদির (এন্টারপ্রেনিয়রশিপ/ইনোভেশন), অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর (ব্যবসা/শিল্প), অধ্যাপক আবদুল মান্নান (শিক্ষা), বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ইজাজ আহমেদ (জনসংযোগ), ড. আবেদ চৌধুরী (বিজ্ঞান ও প্রযুক্তি), ইব্রাহিম কমল আহমেদ (শিল্প ও সংস্কৃতি) ও ওয়াসফিয়া নাজরীন (ক্রীড়া)। এ আয়োজনে মিডিয়া পার্টনার ছিল দৈনিক আমাদের সময়, দ্য ডেইলি স্টার ও আরটিভি। বিজ্ঞপ্তি।