আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) দ্বাদশ সমাবর্তন গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। সমাবর্তন অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের দুই হাজার ১৭৩ জন স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ছাত্রছাত্রীকে ডিগ্রি দেওয়া হয়।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সম্মতিক্রমে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শিক্ষামন্ত্রী গ্র্যাজুয়েট ছাত্রছাত্রীদের ডিগ্রি অর্জনের জন্য অভিনন্দন জানিয়ে তাঁদের অর্জিত জ্ঞান ও দক্ষতা সুচারুরূপে নিজেদের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান। এআইইউবি কর্তৃপক্ষ ঢাকায় কুড়িল এলাকায় স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ গ্রহণ করায় তিনি সন্তোষ প্রকাশ করেন।সমাবর্তন বক্তা বাংলাদেশে নিযুক্ত রয়েল ড্যানিস রাষ্ট্রদূত সিভেন্ড ওলিং নতুন গ্র্যাজুয়েটদের উদ্দেশে বলেন, প্রত্যেক গ্র্যাজুয়েট পছন্দমতো নিজ নিজ ক্ষেত্র তৈরি করে তাঁদের কর্মজীবন পরিচালনা করবেন এবং বিশ্ববিদ্যালয়ের একজন দূত হিসেবে সর্বত্র অবদান রাখবেন।এআইইউবির উপাচার্য কারমেন জেড ল্যামাগনা এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ারুল আবেদীন অনুষ্ঠানে বক্তৃতা করেন। অনুষ্ঠানে এআইইউবির প্রতিষ্ঠাতা ভাইস প্রেসিডেন্ট হাসানুল এ হাসান, ইশতিয়াক আবেদীন ও নাদিয়া আনোয়ার, ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক) তফাজ্জল হোসেনসহ বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, ছাত্রছাত্রী ও অভিভাবক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।