আমেরিকান বায়োগ্রাফিক্যাল সোসাইটির স্বর্ণপদক পেলেন আলমগীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট শল্য চিকিত্সক এম আলমগীর চৌধুরী আমেরিকান বায়োগ্রাফিক্যাল সোসাইটি ইনস্টিটিউটের দেওয়া স্বর্ণপদক পেয়েছেন। চিকিত্সাসেবায় অবদানের জন্য মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটাল, উত্তরার ইএনটির বিভাগীয় প্রধান অধ্যাপক আলমগীর চৌধুরীকে এ পদক দেওয়া হয়।আলমগীর চৌধুরী যুক্তরাষ্ট্র, কানাডা, সিঙ্গাপুরসহ দেশি-বিদেশি বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশ নেন। প্রতিবছর তিনি বাংলাদেশে বিশ্ব কণ্ঠ দিবস, শিশু নাক-কান-গলা সপ্তাহ ও ক্যানসার-সচেতনতা সপ্তাহ পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ অটোল্যারিংগোলজি জার্নাল-এর সম্পাদক। বিজ্ঞপ্তি।