আমেরিকান ভিসা সেন্টার সিলেটে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য সব ধরনের ভিসা সিলেট থেকেই সংগ্রহ করা যাবে। সিলেট নগরের জেইলরোড এলাকার আনন্দ টাওয়ারের ‘সায়মন ওভারসিজ লিমিটেডে আমেরিকান ভিসা সেন্টার’ গতকাল রোববার উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরপরই দেওয়া হয় ঘোষণা—এখন থেকে আমেরিকান ভিসা সিলেট থেকে সংগ্রহ করা যাবে। বেলা সাড়ে ১১টায় ভিসা সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আমেরিকান দূতাবাসের ভাইস কনস্যুল উইল রমাইন। উদ্বোধনী অনুষ্ঠানে সায়মন গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম এ মোহাইমিন সালেহ্, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ বক্তব্য দেন।