আমেরিকান শিল্পীদের মিশ্র নৃত্যসন্ধ্যা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদকশিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার মিলনায়তনে গতকাল শনিবার বিকেলে ছিল দেশি-বিদেশি শিল্পীদের নিয়ে এক নিরীক্ষাধর্মী নৃত্যানুষ্ঠান। বাংলাদেশের নৃত্যদল নৃত্যধারার শিল্পীরা লোকনৃত্য ও কত্থক পরিবেশন করেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির শীর্ষস্থানীয় নৃত্যদল ‘দক্ষিণা ড্যানিয়েল ফিনিক্স ড্যান্স কোম্পানি’র শিল্পীরা পাশ্চাত্য নাচের সঙ্গে উপমহাদেশীয় ধ্রুপদী রীতির সংযোজনে একটি মিশ্র নৃত্য পরিবেশন করেন। গতকাল বিকেলে ছোট্ট পরিসরে আয়োজিত নৃত্যানুষ্ঠানটি ছিল আমন্ত্রিত অতিথিদের জন্য। আজ রোববার সন্ধ্যায় নৃত্যামোদী দর্শকের জন্য শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় নৃত্য পরিবেশন করবেন দক্ষিণা ড্যানিয়েল ফিনিক্স ড্যান্স কোম্পানির শিল্পীরা।গতকাল নৃত্য পরিবেশনের আগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, নৃত্যদলটি এবারই প্রথম বাংলাদেশে এসেছে। ড্যানিয়েল ফিনিক্স সিং জানান, তাঁদের পরিবেশনায় সমকালীন পশ্চিমা নৃত্য ‘সালসা’ ও ‘টেংগো’র সঙ্গে ভরতনাট্যমের সংযোগ থাকবে। তিনি বলেন, ‘এ দেশের দর্শকের জন্য প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধন ঘটিয়ে নৃত্য পরিবেশন করব আমরা।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আমেরিকান সেন্টারের পরিচালক লরেন লাভলেস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ, নৃত্যশিল্পী মিনু হক প্রমুখ। সংবাদ সম্মেলনের পরই শুরু হয় নৃত্যানুষ্ঠান। প্রথমে নৃত্যধারার শিল্পীরা নৃত্যের মাধ্যমে সৃষ্টিকর্তার বন্দনা করলেন। এরপর ‘কানাই হো হো’, ‘মত্স্য শিকার’সহ বিভিন্ন লোকনৃত্যের পর মুনমুন আহমেদের নেতৃত্বে পরিবেশিত হয় একটি কত্থক নৃত্য। সবশেষে মঞ্চে আসেন ড্যানিয়েল ফিনিক্সের নেতৃত্বে দক্ষিণা ড্যানিয়েল ফিনিক্স ড্যান্স কোম্পানির শিল্পীরা। তাঁদের মিশ্র নৃত্য আমন্ত্রিতদের মুগ্ধ করে।শেষ হলো পৌষমেলা‘পৌষ মাসের রাতে প্রাণ কাঁপে শীতে’—একদিকে এমন গান, অন্যদিকে নানা রকম পিঠার স্বাদ আস্বাদন। গতকাল শনিবার এই ছিল পৌষমেলার শেষ দিনের পরিবেশ। নাগরিক জীবনের শত ব্যস্ততার মধ্যেও একটু অন্য রকম আনন্দের সময় কাটাতে দুই দিন প্রচুর লোকসমাগম হয়েছিল রমনা বটমূলের পৌষমেলায়। গতকাল উত্সবের শেষ দিনে ছিল নাচ, গান, কবিতা আবৃত্তি, নাটক ও যাত্রা। রাতে কৃষ্ণবীণা অপেরা পরিবেশন করে যাত্রাপালা গুনাইবিবি।১০১ শিল্পীর আর্ট ক্যাম্প সম্পন্নধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে গতকাল শনিবার শেষ হলো ১০১ জন শিল্পীর দুই দিনের আর্ট ক্যাম্প। শেষ দিনে শিল্পীরা ব্যস্ত সময় কাটিয়েছেন। স্টুডিওগুলোতে ছিল রং ও ক্যানভাস নিয়ে শিল্পীদের ব্যস্ততা। ঢাকা এবং সারা দেশ থেকে আসা শিল্পীরা তাঁদের শিল্প-ভাবনা নিয়ে মতবিনিময় করেছেন এবং শিল্পানুরাগীদের সঙ্গে মিলিত হয়েছেন। সারা দিনই এঁকেছেন তাঁরা। ঢাকা আর্ট ট্রাস্ট গত শুক্রবার এ ক্যাম্পের আয়োজন করে। আয়োজকেরা জানান, পরবর্তী সময়ে এই আর্ট ক্যাম্পে আঁকা ১০১ জন শিল্পীর শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হবে।শুরু হলো লোকসংগীত উত্সব‘লোকগান, মাটির গান। এই গানের মধ্যে থাকে গ্রামবাংলার সাধারণ মানুষের কথা। গানের মধ্যে উঠে আসে মানুষের জীবনযাত্রার ছবি। একমাত্র লোকগানেই পাওয়া যায় মাটির গন্ধ।’ গতকাল শনিবার ‘বাংলাদেশ লোকসংগীত পরিষদ’-এর আয়োজনে দুই দিনব্যাপী বিভাগীয় লোকসংগীত উত্সবের উদ্বোধনী দিনে বক্তারা এ কথা বলেন। উত্সব চলছে কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে। উত্সব উপলক্ষে সকালে জাতীয় প্রেসক্লাব থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। উদ্বোধন করেন আবদুল্লাহ আবু সায়ীদ।উত্সবে সকালে গণগ্রন্থাগার সেমিনার হলে ছিল বিভাগীয় আলোচনা ও সন্ধ্যায় সংগীতানুষ্ঠান।রবীন্দ্রসংগীত সন্ধ্যাগতকাল শনিবার কেন্দ্রীয় গণগ্রন্থাগার কেন্দ্রের শওকত ওসমান মিলনায়তনে অনুষ্ঠিত হয় রবীন্দ্রসংগীত সন্ধ্যা। ‘সার্থক জনম আমার’ গানটি দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ‘চরণ ধরিতে দিয়ো গো আমারে’, ‘আমি কেবলই স্বপন করেছি বপন’, ‘তুমি কোন কাননের ফুল’, ‘আমি বহু বাসনায় প্রাণপণে চাই’সহ দুই ঘণ্টা ধরে শিল্পীরা রবীন্দ্রনাথের সুরে ও বাণীতে শ্রোতাদের মুগ্ধ করে রাখেন। শিল্পীদের মধ্যে ছিলেন মামুন জাহিদ খান, প্রমোদ দত্ত, পীযূষ বড়ুয়া, সুস্মিতা আহমেদ, শর্মিলা চক্রবর্তী, সিরাজুস সালেকিন, নন্দিতা ইয়াসমিন, সেলিনা হুদা ও ছায়া কর্মকার।