আমেরিকান সেন্টার গ্রন্থাগার ও পরামর্শ কেন্দ্রের নতুন সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন দূতাবাসের আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারের (শিক্ষার্থী পরামর্শকেন্দ্র) সময়সূচি রমজান মাসের জন্য কিছুটা পরিবর্তন করা হয়েছে।গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত লাইব্রেরি এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার রোববার থেকে বুধবার সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত খোলা থাকবে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আগের সময়সূচি অনুসরণ করা হবে। বাসস।