আমেরিকানরা তেল-গ্যাস লুটের ষড়যন্ত্র করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতারা বলেছেন, আমেরিকানরা তেল লুট করার জন্য ইরাক, আফগানিস্তানে ১০ লাখের বেশি মানুষকে হত্যা করেছে। এবার বাংলাদেশের তেল-গ্যাস সম্পদ লুট করা ও সামরিক ঘাঁটি স্থাপনের জন্য শাসকগোষ্ঠীর সহযোগিতায় ষড়যন্ত্র করছে।গতকাল মঙ্গলবার নগরের চাষাঢ়ায় অবস্থিত পৌর শহীদ মিনারে দিনব্যাপী সাম্রাজ্যবাদবিরোধী তথ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বাসদের নারায়ণগঞ্জ জেলা শাখা এ প্রদর্শনীর আয়োজন করে। বেলা ১১টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত এ তথ্যচিত্রের প্রদর্শনী চলে। বাসদের নারায়ণগঞ্জ জেলা শাখার সমন্বয়ক নিখিল দাস প্রদর্শনীর উদ্বোধন করেন। অন্যান্যের মধ্যে ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসিতবরণ বিশ্বাস, আবু নাঈম খান, সজল বাড়ৈ, শওকত আলী প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, আমেরিকানরা লিবিয়াকে করায়ত্ত করেছে। সিরিয়াকে নিয়ে ষড়যন্ত্র করছে। উত্তর কোরিয়া ও কিউবায় অবরোধ জারি করে রেখেছে। ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনকে দমন করার জন্য ইসরাইলকে সহযোগিতা করছে।