আম্পায়ারদের বিচার চেয়ে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচ পরিচালনাকারী দুই আম্পায়ারের শাস্তি দাবিতে মানববন্ধন করেছে নির্বাণ নামের একটি সংগঠন। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সংগঠনের সভাপতি সাইফুল আলম, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী, আবৃত্তিকার রাশেদ হাসান, সংগঠক টিটু দত্ত, জাহেদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, ভারতকে চ্যাম্পিয়ন করতে আম্পায়াররা বাংলাদেশের বিরুদ্ধে ভুল সিদ্ধান্ত দিয়েছেন। এসব সিদ্ধান্তের কারণে বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেট থেকে বিদায় নিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে দুই আম্পায়ারের বিচারের দাবি জানান তাঁরা।