আয়-ব্যয়ে ঘাটতিতে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে বিএনপি। হিসাব অনুযায়ী, ২০১২ সালে দলটির আয় এক কোটি ৭৯ লাখ ১২ হাজার টাকা। ব্যয় দুই কোটি ২৬ লাখ ৯৩ হাজার টাকা। ঘাটতি ব্যয় ৪৭ লাখ ৮১ হাজার টাকা।

দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশনে গিয়ে আয়-ব্যয়ের এই হিসাব জমা দেয়।

বিএনপির আয়ের উত্স হিসেবে দলীয় সদস্যদের চাঁদা, নতুন সদস্য ফি ও অনুদানের কথা উল্লেখ রয়েছে। ব্যাংকে গচ্ছিত টাকা থেকে ঘাটতি ব্যয় পূরণ করা হয়েছে বলে আয়-ব্যয়ের হিসাবে দাবি করা হয়েছে।

আজ জাতীয় পার্টিও নির্বাচন কমিশনে দলীয় আয়-ব্যয়ের হিসাব দিয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল দুপুর ১২টার দিকে আয়-ব্যয়ের হিসাব জমা দিতে নির্বাচন কমিশনে গেছে।