আয়কর দিবসে করদাতাদের সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর দিবস উপলক্ষে বরিশাল বিভাগ ও সিটি করপোরেশনের সেরা করদাতাদের সম্মাননা জানানো হয়েছে। বরিশাল বিভাগে ২১ জন শ্রেষ্ঠ করদাতা ও ১৪ জন দীর্ঘমেয়াদি করদাতাকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
এবারও বরিশাল সিটি করপোরেশন এলাকায় শ্রেষ্ঠ করদাতা হয়েছেন সাবেক মেয়র শওকত হোসেন।
গতকাল রোববার বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে শ্রেষ্ঠ করদাতাদের হাতে সম্মাননা পদক তুলে দেন ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া। বরিশাল বিভাগীয় কর কমিশনার প্রশান্ত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য নাসিরউদ্দিন, বিভাগীয় কমিশনার নুরুল আমিন, বরিশাল শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. সাইদুর রহমান।
বরিশাল বিভাগের ২১ শ্রেষ্ঠ করদাতার তিনজন বরিশাল সিটি করপোরেশন এলাকার। তাঁরা হলেন সাবেক মেয়র শওকত হোসেন, কাজী শফিকুল ইসলাম ও মজিবুর রহমান খান।
দীর্ঘমেয়াদি করদাতার মধ্যে মো. কুতুবউদ্দিন আহম্মেদ ও মো. মোখলেসুর রহমানও বরিশাল সিটি করপোরেশন এলাকার। সম্মাননা পাওয়া উল্লেখযোগ্য অন্য করদাতারা হলেন বরিশাল জেলার গোলাম কবির সিকদার, আশিকুল ইসলাম, আবুল কাশেম; ঝালকাঠির মু. মনিরুল ইসলাম, মো. নাসিরউদ্দিন খান ও গৌতম কুমার হালদার; পিরোজপুরের লায়লা পারভীন, মো. মিরাজুল ইসলাম, মো. সালাউদ্দিন হাওলাদার; পটুয়াখালীর এ টি এম মোকাম্মেল হোসেন, মো. রিয়াজউদ্দিন ও নাজমুল সায়াদত; ভোলার মো. আ. খালেক হাওলাদার, মো. ইউনুস আল-মামুন, মো. মনিরুজ্জামান এবং বরগুনার মো. মিজানুর রহমান, শহীদুল ইসলাম মৃধা ও আবুল হোসেন খান।