প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যক্তিশ্রেণির বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়ার সময় আরও এক মাস বেড়েছে। ফলে ৩০ নভেম্বর পর্যন্ত এই বিবরণী জমা দেওয়া যাবে। জাতীয় রাজস্ব বোর্ড গতকাল রোববার সময়সীমা বাড়ানোর এই ঘোষণা দিয়েছে। গতকালই আয়কর বিবরণী জমা দেওয়ার সময় শেষ হওয়ার কথা ছিল। এনবিআর জানিয়েছে, এরপর আর সময় বাড়ানো হবে না। নিজস্ব প্রতিবেদক