আয়কর মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে তিন দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে গতকাল শুক্রবার দুপুরে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মমতাজুল হক, নীলফামারী বণিক সমিতির সভাপতি এস এম সফিকুল আলম, কর অঞ্চল রংপুরের অতিরিক্ত কমিশনার আবদুস সহিদ, কর অঞ্চল রংপুর সার্কেল-৪ নীলফামারীর মফিজুল ইসলাম প্রমুখ।