প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ে চার দিনব্যাপী আয়কর মেলা গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। মেলার ৬৯ জন করদাতা তাঁদের আয়কর রিটার্ন দাখিল করেন। মেলায় চার দিনে ১ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা আয়কর আদায় করা হয়। ১৯ সেপ্টেম্বর পঞ্চগড় আয়কর কার্যালয়ের সামনে জেলা পরিষদ প্রশাসক আবু বকর ছিদ্দিক এ মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার গোবিন্দ চন্দ্র দাস, রংপুর অঞ্চলের কর কমিশনার অনিমেষ রায় ও পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফুল আলম পাটোয়ারী।