আয়ুর্বেদী চিকিৎসা সহায়তার লক্ষ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়ুর্বেদ ও ইউনািনর মতো ঐতিহ্যবাহী চিকিৎসাপদ্ধতি এবং হোমিওপ্যাথি চিকিৎসায় ভারত ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক গতকাল অনুমোদন করেছে ভারতের মন্ত্রিসভা। এর ফলে দ্বিপক্ষীয় সহায়তার সুযোগ বৃদ্ধিসহ দুই দেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার বিষয়টি গুরুত্ব পাবে। বাংলাদেশে ভারতীয় চিকিৎসাপদ্ধতি এবং হোমিওপ্যাথির প্রসারে এই স্মারক একটি সুনির্দিষ্ট কাঠামো তৈরি করবে। বাংলাদেশে ২০১৩-১৪ অর্থবছরে প্রায় ৩২ কোটি রুপির ভেষজ ও আয়ুর্বেদিক পণ্য রপ্তানি হয়েছে। বিজ্ঞপ্তি