আয়েশা ফয়েজের কিডনি ডায়ালাইসিস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াত জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ও শিক্ষাবিদ জাফর ইকবালের মা আয়েশা ফয়েজের (৮৪) শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। আজ শনিবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তাঁর কিডনি ডায়ালাইসিস করা হয়। আয়েশা ফয়েজের ছোট ছেলে কার্টুনিস্ট আহসান হাবীব প্রথম আলোকে এ তথ্য জানান।
হুমায়ূন আহমেদের মা হাসপাতালে
গতকাল শুক্রবার আহসান হাবীব প্রথম আলোকে বলেন, ‘আম্মা বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার দুপুরে আম্মাকে হাসপাতালে ভর্তি করা হয়।’ আয়েশা ফয়েজের চিকিৎসক হৃদ্রোগ বিশেষজ্ঞ বরেণ চক্রবর্তী গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তাঁর শরীরে লবণের (সোডিয়ামের) তারতম্য রয়েছে।