আয়েশা মেমোরিয়ালে ডেন্টাল ক্লিনিক চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ডেন্টাল ক্লিনিক চালু হয়েছে। গত রোববার এর উদ্বোধন করেন চলচ্চিত্র তারকা ফেরদৌস।  উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আয়েশা মেমোরিয়ালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী, পরিচালক আশীষ কুমার চক্রবর্ত্তী, জিএম কাজী রফিকুল আলম, সিএমও গুলজার হোসেন, ডেন্টাল সার্জন আদনান, জসীম ও ইফ্‌ফাত সুমী। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা দুইটা এবং বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত ডেন্টাল ক্লিনিকে তিনজন দন্তরোগ বিশেষজ্ঞ রোগীদের সেবা দেবেন।