আয়েশা মেমোরিয়ালের এমডি হলেন আশীষ কুমার চক্রবর্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশীষ কুমার চক্রবর্তী
আশীষ কুমার চক্রবর্তী

আয়েশা মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিযুক্ত হয়েছেন আশীষ কুমার চক্রবর্তী। গত শনিবার হোটেল গ্র্যান্ড সুলতানে অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির বার্ষিক উন্নয়ন সভায় তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি দীর্ঘদিন এ হাসপাতালের পরিচালকের দায়িত্ব পালন করেছেন।
২০০১ সালে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী মিশন হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৪ সালে তিনি আয়েশা মেমোরিয়াল হাসপাতালের পরিচালক নিযুক্ত হন।
চিকিৎসাসেবার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন। বিজ্ঞপ্তি।