আযিযুল হক কলেজের অধ্যক্ষ শিবিরের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া সরকারি আযিযুল হক কলেজ শাখা ছাত্রলীগের নেতারা সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন, সম্প্রতি কলেজের বিভিন্ন ঘটনার জন্য অধ্যক্ষ এ কে এম ছালামত উল্লাহই দায়ী। তিনি কলেজে যোগ দেওয়ার পর থেকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন। যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া শুরুর মুহূর্তে তিনি ছাত্রশিবিরের মাধ্যমে কলেজে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছেন। গতকাল রোববার বিকেলে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ কলেজ শাখার আহ্বায়ক আবু জাফর মো. মাহমুদুন নবী এসব অভিযোগ করেন। তবে কলেজের অধ্যক্ষ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁর কাছ থেকে সুবিধা পায় না বলে অভিযোগ তুলেছে। সংবাদ সম্মেলনে বলা হয়, ২০০৯-১০ সেশনে ভর্তি কার্যক্রম বাবদ কলেজ প্রশাসন বিভিন্ন খাতে অতিরিক্ত টাকা আদায় করছিল।