প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রাষ্ট্রবিজ্ঞানী আর আই চৌধুরীর অষ্টম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল (১৩ অক্টোবর)। এ উপলক্ষে গতকাল বাদ আসর মরহুমের নাসিরাবাদ এলাকার বাসভবনে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার মরহুমের কবর প্রাঙ্গণে খতমে কোরআন ও বাদ জুমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিলে শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।