প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির নির্বাচনে অধ্যাপক আর আর কৈরী সভাপতি ও ডা. মো. আব্দুল গনি মোল্লাহ্ মহাসচিব নির্বাচিত হয়েছেন। ২৬ জুন অর্থোপেডিক ও ট্রমা সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসকদের জাতীয় ওই সংগঠনের ২০১০-১১-এর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সমর্থিত কৈরী-গনি পরিষদ নির্বাচিত হয়। চারজন সহসভাপতিসহ ২৩টি কার্যনির্বাহী পদে স্বাচিপ সমর্থিত চিকিৎসকেরা জয়লাভ করেন। বিজ্ঞপ্তি।