আর এ কে সিরামিক্স-অ্যাপোলো হসপিটালস চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর এ কে সিরামিক্সের সঙ্গে সম্প্রতি একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে অ্যাপোলো হসপিটালস। চুক্তির আওতায় আর এ কে সিরামিক্সের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসাসুবিধা দেবে অ্যাপোলো। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাপোলো হসপিটালের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ব্যবস্থাপক শাগুফা আনোয়ার এবং আর এ কে সিরামিক্সের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মাহবুবর রহমান। বিজ্ঞপ্তি।