আর এ গণি হাসপাতালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গণিকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
আর এ গণির ব্যক্তিগত সচিব রাব্বির আহমেদ প্রথম আলোকে বলেন, আর এ গণি কিছুদিন ধরে অসুস্থ বোধ করছেন। আজ দুপুরে বেশি অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিত্সকদের পরামর্শে তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।