আর কোনো বেতন কাঠামো হবে না: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ফাইল ছবি
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ফাইল ছবি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা বাড়াতে আর কোনো বেতন কাঠামো করা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ মঙ্গলবার নতুন পে-স্কেল নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে অর্থমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা এমন একটি বেতন কাঠামো করব, যা বাজারের সঙ্গে গ্রহণ যোগ্য হবে। প্রায়ই বলা হয়, সরকারি চাকরিজীবীদের বেতন কম। এ জন্য তাঁরা একটু ঘুষটুষ খায়। এই জিনিসটা তখন চলে যাবে। আমি আশা করি, বেতন কম—এই অভিযোগ আর সরকারি চাকরিজীবীরা করতে পারবে না। এখন থেকে আর কোনো বেতন কাঠামো হবে না।’
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছি। পরবর্তী সরকার মানবে কি মানবে না, সেটি ভিন্ন বিষয়। ভবিষ্যতে একজন কর্মকর্তা থাকবেন, যিনি পুরো বিষয়টি দেখবেন। ওই কর্মকর্তা বেতন কাঠামোতে কোনো পরিবর্তন আনতে হবে কি না, সে ব্যাপারে প্রতিবছর মন্ত্রিসভাকে প্রতিবেদন দেবেন।’