আর নয় মাইকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভা নির্বাচনে কয়েক দিন ধরে প্রার্থীদের প্রচারণায় অর্ধশতাধিক মাইক ব্যবহার হচ্ছে। মাইকের শব্দে অতিষ্ঠ পৌরবাসী। পৌরবাসীর দুর্ভোগ এবং এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে প্রচারণায় মাইকিং বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শাহজাহান শেখ। গত শনিবার পৌরসভার প্রসন্নপুর গ্রামে গণসংযোগকালে তিনি এ কথা জানান। প্রসন্নপুর গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক বিনয়েন্দ্র গোস্বামী (৭০) বলেন, কাউন্সিলর পদপ্রার্থীর মাইকিং বন্ধ রাখার সিদ্ধান্তটা খুবই সময়োপযোগী হয়েছে।