আর মুখ ফিরিয়ে থাকতে হবে না নারী আসামিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নারী আসামিদের রাখার জন্য আলাদা হাজতখানা করার নির্দেশ দিয়েছেন ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানা পরিদর্শন শেষে ঢাকার মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ নির্দেশ দেন তিনি।
ঢাকার মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, ১৯ মে প্রথম আলোয় ‘দেয়ালের দিকে নারী আসামির মুখ’ শীর্ষক সংবাদ প্রকাশের পর আজ রোববার বিকেলে ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা হাজতখানা পরিদর্শন করেন। নারীদের আলাদা হাজতখানা না থাকায় তিনি ঢাকার মহানগর দায়রা জজ আদালত ভবনের প্রবেশপথের বাম পাশের জায়গায় নারী হাজতখানা করতে বলেন।
আমিনুর রহমান আরও বলেন, নারী হাজতখানার কিছু কাজ বাকি আছে। দু-এক দিনের মধ্যে তা ঠিক করে নারী আসামিদের থাকার ব্যবস্থা করা হবে।
আদালত সূত্র জানায়, ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা, নেজারতের দায়িত্বে থাকা বিচারক যুগ্ম জেলা জজ এরফান উল্লাহসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা আদালতের হাজতখানা পরিদর্শন করেন।
অারও পড়ুন : দেয়ালের দিকে নারী আসামির মুখ