আর হামাগুড়ি দিতে হবে না পারুলকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভৈরবের পারুল বেগম
ভৈরবের পারুল বেগম

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের দড়ি চণ্ডীব এলাকার পারুল বেগমকে এখন থেকে আর হামাগুড়ি দিয়ে কলেজে যেতে হবে না। হুইলচেয়ারে বসে সে কলেজে যেতে পারবে। আর তার লেখাপড়ার দায়িত্ব নিয়েছে একটি কলেজ।১১ মে প্রথম আলোয় ‘আলোর পথে পারুলের হামাগুড়ি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর নাম প্রকাশে অনিচ্ছুক সেনাবাহিনীর অবসারপ্রাপ্ত এক কর্মকর্তা তার জন্য একটি হুইলচেয়ার পাঠিয়ে দেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার মুর্শিদ-মুজিব উচ্চবিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে পারুলের হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়।
উপজেলার রফিকুল ইসলাম মহিলা কলেজ কর্তৃপক্ষ পারুলের দায়িত্ব নিয়েছে। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উপজেলা শাখার কর্মকর্তা আল আমিন জানান, তাঁদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে পারুলকে ১০ হাজার টাকা দেওয়া হবে। পারুল প্রতিদিন দেড় কিলোমিটার পথ হামাগুড়ি দিয়ে এসে ক্লাস করত। এবারের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে সে জিপিএ-৩ দশমিক ১৩ পেয়েছে।