আরএন স্পিনিং মিলসের মামলা পুনঃ তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আরএন স্পিনিং মিলসের সব পরিচালক ও সচিবের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে করা মামলা পুনঃ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকার মহানগর হাকিম আনোয়ার সাদাত আজ মঙ্গলবার এ নির্দেশ দেন।

এর আগে সংশ্লিষ্ট পরিচালক ও সচিবের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে করা মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল সিআইডি। এর বিরুদ্ধে নারাজি আবেদন করেন বাদী। আজ শুনানি শেষে আদালত এ আদেশ দেন।