প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল) ২০১৩ সালে শেয়ারহোল্ডারদের জন্য ২২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির ৩৪তম বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় কোম্পানির চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) মাহতাবউদ্দিন আহ্মেদ, ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী, নির্বাহী পরিচালক রথীন্দ্র নাথ পাল, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আতিয়ুর রাসুল, পরিচালক (স্বতন্ত্র) এম এ মান্নান, পরিচালক (অর্থ) উজমা চৌধুরী, পরিচালক (মার্কেটিং) চৌধুরী কামরুজ্জামান, কোম্পানি সচিব মোহাম্মদ আমিনুর রহমানসহ শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।