আরএসওর সঙ্গে দেশের জঙ্গিদের যোগাযোগের তথ্য নেই: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, দেশের কোনো জঙ্গিগোষ্ঠীর সঙ্গে মিয়ানমারের রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) যোগাযোগের তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তিনি বলেন, জঙ্গি দমনে সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে। গতকাল শনিবার দুপুরে বান্দরবান-চিম্বুক সড়কের ‘মিলনছড়ি পুলিশ রিসোর্ট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
পার্বত্য অঞ্চলে চাঁদাবাজি-সন্ত্রাস নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, সুনির্দিষ্ট তথ্য দেওয়া হলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম, বান্দরবানের পুলিশ সুপার মিজানুর রহমান, রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিক হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।