প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতির আটটি মামলায় হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন বাতিল চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এসব আবেদন দাখিল করা হয়।এ নিয়ে হল-মার্কের ঋণ কেলেঙ্কারির ঘটনায় করা ১১টি মামলায়ই জেসমিনের জামিন বাতিলের আবেদন করল দুদক। এর আগে ১৩ আগস্ট একটি ও ১৪ আগস্ট দুটি মামলায় তাঁর জামিন বাতিল চেয়ে আবেদন করা হয়।এই ১১ মামলায় ঢাকা মহানগর দায়রা জজ প্রতি মাসে ১০০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা করার শর্তে ৪ আগস্ট জেসমিন ইসলামকে জামিন দেন।দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান বলেন, মামলাগুলো তদন্তাধীন। এ পর্যায়ে অপরাধের গুরুত্ব বিবেচনা করে সুষ্ঠু তদন্তের স্বার্থে জামিন বাতিল চেয়ে ফৌজদারি কার্যবিধিতে এসব আবেদন করা হয়েছে। হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে আজ সোমবার আবেদনগুলো উত্থাপন করে শুনানির চেষ্টা করা হবে।