আরও আট সংসদীয় কমিটি পুনর্গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে গতকাল বুধবার আরও আটটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। তবে এসব কমিটির সভাপতি পদে কোনো রদবদল হয়নি। সংসদে আরও পাঁচজন নারী সাংসদ অন্তর্ভুক্ত হওয়ায় এসব কমিটির সদস্যপদে পরিবর্তন আনা হয়েছে।এর আগে গত মঙ্গলবার দুটি নতুন সংসদীয় কমিটি গঠন এবং ১৩টি কমিটি পুনর্গঠন করা হয়।গতকাল যে আটটি কমিটি পুনর্গঠন করা হয়েছে সেগুলো হলো: অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ; নৌপরিবহন; বেসামরিক বিমান চলাচল; ধর্ম; সংস্কৃতি; সরকারি প্রতিষ্ঠান কমিটি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি।কমিটি পুনর্গঠনের পর রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব-সম্পর্কিত আলোচনায় অংশ নেন আবু জাহির, এ বি এম আবুল কাশেম, রওশন জাহান সাথী ও শহীদুজ্জামান সরকার।রাত আটটার পর সংসদের অধিবেশন আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত মুলতবি করা হয়।