প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা সদর উপজেলায় আবারও বার্ড ফ্লু (এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস) আক্রান্ত আট হাজার মুরগি গতকাল বৃহস্পতিবার নিধন করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।সদর উপজেলার চর সামাইয়্যা ইউনিয়নের খেয়াঘাট এলাকার মেসার্স ফারিত ফিশারিজ হ্যাচারি পোলট্রি অ্যান্ড প্ল্যান্টেশন লিমিটেডের ব্যবস্থাপক ফখরুল ইসলাম চৌধুরী জানান, প্রাণিসম্পদ অধিদপ্তর তাঁর খামারের প্রায় আট হাজার ডিমওয়ালা মুরগি মাটিতে পুঁতে ফেলেছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার জানান, প্রতি মুরগি বাবদ মালিকপক্ষকে ২০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।গত ১৮ জানুয়ারি ভোলায় আহাম্মেদ পোলট্রি ফার্মের দুই হাজার মুরগি নিধন করা হয়েছে। গত ডিসেম্বর থেকে এলাকায় কয়েক শ কাকও বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মারা গেছে।