প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভারে গত ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে নিহত আরও ১২৩ জন পোশাকশ্রমিকের পরিবারের ১৭৫ জন সদস্য গতকাল বুধবার প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা পেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর তেজগাঁওয়ের কার্যালয়ে এক অনুষ্ঠানে তাঁদের কাছে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।শেখ হাসিনা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সাভারে রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাঁদের পরিবারকে এ পর্যন্ত সাত দফায় ১৭ কোটি ৫৪ লাখ ৬৪ হাজার টাকা দিয়েছেন। চিকিৎসা ও আর্থিক সহায়তা হিসেবে এ অর্থ দেওয়া হয়। এ সময় ওয়ার্কার্স পার্টির নেতা সাংসদ রাশেদ খান মেনন ও তারানা হালিমসহ বিজিএমইএর নেতারা উপস্থিত ছিলেন। বাসস।