প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর শিবপুরে থার্মেক্স গ্রুপের কর্মকর্তাকে গুলি করে লুটে নেওয়া ৫৯ লাখ টাকার মধ্যে আরও আড়াই লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন রায়পুরা উপজেলার রহিমাবাদ গ্রামের পাবেল মাহমুদ (৩২) ও তাঁর স্ত্রী শামীমা বেগম (২৮)। এ নিয়ে এখন পর্যন্ত লুটের ১৪ লাখ নয় হাজার টাকা উদ্ধার ও আট ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো।নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ হাসান জানান, গত মঙ্গলবার রাতে র্যাব-১১ ও পুলিশের একটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকা থেকে পাবেল ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করে।