আরও উদ্যোক্তা সৃষ্টি করতে বললেন রাষ্ট্রপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে আরও বেশি উদ্যোক্তা সৃষ্টি করতে ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) পরিচালনা বোর্ডের নবনির্বাচিত সদস্যরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডিসিসিআইয়ের সভাপতি হোসেন খালেদ। খবর বাসসের।
রাষ্ট্রপতি বলেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্যবসা ও বিনিয়োগ অপরিহার্য। ব্যবসায়ীদের এ ব্যাপারে নেতৃত্ব দিতে হবে। সরকারের কাজ প্রয়োজনীয় সমর্থন দিয়ে যাওয়া।
প্রতিনিধিদলের সদস্যরা রাষ্ট্রপতিকে জানান, দেশে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে তাঁরা অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। নতুন উদ্যোক্তাদের ডিসিসিআই সহযোগিতা ও ধারণা দিচ্ছে।