আরও এক ইউনিটে বিদ্যুৎ উৎপাদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) ৩৮২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ ইউনিট গত রোববার বিকেল থেকে উৎপাদনে গেছে। ওই দিন উৎপাদিত ৩৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাজ্জাদুর রহমান গতকাল সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে জানান, কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয় তিন হাজার সাত শ কোটি টাকা। ২০১৩ সালের মার্চ মাসে ১০ একর জমির ওপর ওই বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ শুরু হয়। স্পেনের ঠিকাদারি প্রতিষ্ঠান টিএসকে বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করে।