আরও এক বছর সিআইডি প্রধানের দায়িত্বে মাহবুবুর রহমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরও এক বছর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানের দায়িত্বে থাকছেন ব্যারিস্টার মাহবুবুর রহমান। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে তাঁকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব অলিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮–এর ধারা-৪৯ অনুযায়ী মাহবুবুর রহমানকে তাঁর অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে ৩১ জুলাই অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।
গত বছর ৩ মে সিআইডি প্রধানের দায়িত্ব পেয়েছিলেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মাহবুবুর রহমান।