আরও এক বন্ধুর আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কলেজছাত্র পারভেজ খুন হওয়ার ঘটনায় তাঁর বন্ধু প্রভু দাস আত্মসমর্পণ করেছেন। এর আগে মামুন ও অসীম নামের দুই বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ। এলাকাবাসী জানান, গত বৃহস্পতিবার র‌্যাব-৯-এর একটি দল কাটিয়ারা এলাকা থেকে দেবু রঞ্জন দাসের ছেলে প্রভু দাসকে (২০) না পেয়ে তাঁর স্ত্রীসহ তিনজনকে আটক করে। এ খবর শুনে গতকাল শুক্রবার প্রভুর দাস মাধবপুর থানার পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ নভেম্বর সন্ধ্যায় মাধবপুর-নাসিরনগর সড়কের আদাঐর ইউনিয়নের খাষ্টি নদীর তীরে ছুরিকাঘাতে খুন হন পারভেজ। এ সময় আহত হন তাঁর বন্ধু মামুন ও অসীম চয়ন দাস। ঘটনার পর অসীম পুলিশের কাছে বলেন, ডাকাতের হামলায় পারভেজ নিহত হয়েছেন। পুলিশ মামুন ও অসীমের বক্তব্য আমলে না নিয়ে তাঁদের আটক করে।পরদিন সন্ধ্যায় নিহত পারভেজের বাবা কাজী হারুন মিয়া বাদী হয়ে মাধবপুর থানায় মামুন ও অসীমসহ অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করে মামলা করেন। গতকাল শুক্রবার সকালে অসীমকে জিজ্ঞাসাবাদ শেষে জেলহাজতে পাঠানো হয়েছে।