আরও এক রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণ বাঁচাতে ছোট ছোট নৌকায় গাদাগাদি করে নাফ নদী ও বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে প্রতিদিনই রোহিঙ্গারা ছুটে আসছে কক্সবাজারের টেকনাফে। যাত্রাপথে প্রায় প্রতিদিনই নৌকাডুবিতে প্রাণহানির ঘটনা ঘটছে। গতকাল শুক্রবার সকাল নয়টা ও বেলা সাড়ে তিনটায় টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া উপকূলে সাগরের ঢেউয়ের সঙ্গে এক রোহিঙ্গা শিশু এবং নৌকার মাঝির লাশ ভেসে আসে।

মৃত মাঝি মো. শাকের (৩০) শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়ার বাসিন্দা।