প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে আরও এক শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে। তার নাম রুপালি সরকার (১০)। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় মা-মেয়েসহ ছয়জনের মৃতদেহ উদ্ধার হলো। নিখোঁজ থাকা সর্বশেষ রুপালির মৃতদেহ পাওয়ার পর উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়।উপজেলা প্রশাসন সূত্র জানায়, গত সোমবারের দুর্ঘটনায় ছয় যাত্রী নিখোঁজ ছিল। চতুর্থ দিন দুর্ঘটনাস্থলের কাছে একটি কচুরিপানার স্তূপের পাশ থেকে উদ্ধার হয় পুষ্প রানির মেয়ে রুপালির মৃতদেহ।নিহত ব্যক্তিদের বাড়ি অষ্টগ্রাম উপজেলার দাসপাড়া ও বাঙ্গালপাড়া গ্রামে। তাঁরা চৌদ্দমাতলে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় ট্রলারটি দুর্ঘটনায় পড়ে।অষ্টগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) সফিউল আলম জানান, নিখোঁজ হওয়া সবার মৃতদেহ পাওয়ায় উদ্ধারকাজ সমাপ্ত করা হয়।