আরও এক সহকারী প্রক্টরের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদ হত্যাকাণ্ডের ঘটনায় শিক্ষকদের আন্দোলনের মুখে আরও একজন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। একই সঙ্গে প্রক্টরিয়াল বডিতে নতুন একজনকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল রোববার সকালে উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক অর্পণা শীল নতুন সহকারী প্রক্টর হিসেবে যোগ দেন। এর আগে সহকারী প্রক্টর সেলিনা আক্তার ব্যক্তিগত কারণ দেখিয়ে গত শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহার কাছে পদত্যাগপত্র জমা দেন। দুপুরে প্রক্টর পদত্যাগপত্রে স্বাক্ষর করে উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের কাছে পাঠিয়ে দেন। পদত্যাগপত্র গৃহীত হলে উপাচার্য উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক অর্পণা শীলকে দুই বছরের জন্য নতুন সহকারী প্রক্টর হিসেব্রেনিয়োগ দেন। প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা পদত্যাগ ও নতুন নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।্র জুবায়ের হত্যাকাণ্ডের ঘটনায় গত ৯ জানুয়ারি থেকে শিক্ষকসমাজের ব্যানারে আন্দোলনরত শিক্ষকেরা প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ সাত দফা দাবিতে আন্দোলন করছেন। তাঁদের আন্দোলনের মুখে গত ১৬ জানুয়ারি সাবেক প্রক্টর আরজু মিয়া, ৪ ফেব্রুয়ারি সহকারী প্রক্টর কবিরুল বাসার, ৬ ফেব্রুয়ারি ফিরোজ-উল-হাসান এবং ১২ ফেব্রুয়ারি মো. কামাল হোসেন, মুহাম্মদ ছায়েদুর রহমান, নাজমুল হাসান তালুকদার ও সাব্বির আলম পদত্যাগ করেন।