আরও একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সায়াদ ইবনে মোমতাজ হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের আরেকজন ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত এক ছাত্রকে গত শুক্রবার গভীর রাতে গ্রেপ্তার করেছে পুলিশ৷
গ্রেপ্তার এই ছাত্র হলেন পশুপালন অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অন্তর চৌধুরী৷ গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়৷
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সায়াদ হত্যাকাণ্ডে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত প্রথম তদন্ত কমিটি ছয় ছাত্রলীগ নেতা-কর্মীকে দোষী সাব্যস্ত করে শাস্তির সুপারিশ করে৷ এর ভিত্তিতে গত ৯ এপ্রিল সিন্ডিকেটের এক জরুরি সভায় এই নেতা-কর্মীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়৷ এই ছয়জনের মধ্যে হত্যাকােণ্ডর মূল নায়ক ছাত্রলীগ নেতা সুজয় কুমার কুণ্ডু ও কর্মী রোকনুজ্জামানকে গত ২ এপ্রিল পালিয়ে যাওয়ার সময় ময়মনসিংহের িব্রজ মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ৷ এরপর গত শুক্রবার রাত দুইটার দিকে অন্তর চৌধুরীকে গ্রেপ্তার করল পুলিশের একটি দল৷
অন্তর চৌধুরীকে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম৷ তিনি বলেন, ‘অন্তরকে গ্রেপ্তার করে গাইবান্ধা থেকে ময়মনসিংহ থানায় নিয়ে আসা হয়েছে৷ আগামীকাল (আজ রোববার) তাঁকে আদালতে হাজির করা হবে৷’