আরও একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে অপর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার ভোরে আসামের নলবাড়ি জেলার চর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম ওরফে রিয়াজুল ইসলাম চৌধুরী নলবাড়ির ভাঙনমারি এলাকার একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। বর্ধমান বিস্ফোরণের অন্যতম পরিকল্পনাকারী শাহানুর আলমকে জিজ্ঞাসাবাদ করে রফিকুলের নাম পাওয়া যায়।